জানেন কি, রুটি দিয়ে বানানো যায় দারুণ লাসানিয়া? Do you know that lasagna can be made with rotis?

 

রুটি দিয়ে বানানো যায় দারুণ লাসানিয়াঃ


DIY body wash
রুটি লাসানিয়া


রুটি লাসানিয়া

উপকরণ
4 টি সমান আকারের রুটি
1 কাপ গ্রেটেড চিজ
1 কাপ টোম্যাটো পিউরি বা পেস্ট
1 বড়ো চামচ ভরা রসুনকুচি
স্বাদ অনুযায়ী নুন আর চিনি
1 টেবিলচামচ ভরা অরিগ্যানো আর বেসিল
2 টেবিলচামচ অলিভ অয়েল
¼ কাপ মাখন
¼ কাপ ময়দা
1 কাপ দুধ
2 কাপ সেদ্ধ সবজি (ফুলকপি, গাজর, কুমড়ো, মটর বা বাড়িতে যা আছে দিতে পারেন)
½ কাপ হালকা করে ভেজে নেওয়া বেগুনের ছোটো টুকরো

*বিশেষ টিপস
রুটি খুব হালকা করে সেঁকতে হবে, কারণ তা পরে আবার বেক করা হবে, তখন শক্ত লাগবে খেতে।
যদি হাতের কাছে মোজারেল্লা চিজ থাকে, তা হলে স্বাদ ভালো হবে।
সাদা সস বানানোর সময় প্রথমে পেঁয়াজ হালকা সতে করে নিন। সঙ্গে একটু লবঙ্গ আর তেজপাতা দিতে পারেন। সাদা সস নামানোর আগে সামান্য জায়ফল গুঁড়ো দিন, খেতে ভালো হবে।

পদ্ধতি
প্রথমে তৈরি করে নিন আপনার নিজস্ব টোম্যাটো সস।
প্যানে অলিভ অয়েল দিয়ে রসুনকুচি ছাড়ুন। তা ভেজে সুগন্ধ উঠলে ছেড়ে দিন টোম্যাটো পিউরি।
নুন, চিনি, অরিগ্যানো, বেসিল মেশান তাতে।
খানিকক্ষণ ফুটিয়ে নিন, টোম্যাটো থেকে কাঁচাভাব চলে গেলে সেদ্ধ সবজি দিয়ে সরিয়ে রাখুন।
সাদা সস তৈরির জন্য সসপ্যানে মাখন দিন। ময়দা দিয়ে নাড়াচাড়া করুন। তার রং বদলানোর আগে দুধ ঢেলে দিন। নুন-চিনি মেশান। ফুটে উঠলে সস রেডি। আগে বলে দেওয়া টিপস মানলে সস খেতে আরও ভালো হবে।
লাসানিয়া তৈরির জন্য প্রথমে একটি আভেনপ্রুফ পাত্রে রুটি রাখুন।
তার উপর সাদা ও টোম্যাটো সস দিন, চিজ মেশান।
এইভাবে সব রুটি দিয়ে চারটি লেয়ার তৈরি করুন।
শেষ লেয়ারের উপর সাদা সস, টোম্যাটো সস আর চিজের পরত তৈরি করুন।
এবার আগে থেকে গরম করে নেওয়া আভেনে 150 ডিগ্রি তাপমাত্রায় 12 মিনিট সেঁকে নিলেই তৈরি আপনার লাসানিয়া।
এবার স্লাইস করে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি সৌজন্য: শেফ রাজদীপ কাপুর, আইটিসি মৌর্য

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম